Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তিনি লড়ছেন আজ অন্য ময়দানে …

Loading... রাজ্য
তিনি লড়ছেন আজ অন্য ময়দানে …
#BUDDHADEV BHATTACHARYA #ADMIT HOSPITAL #SERIOUS CONDITION #CHIEF MINISTER #WEST BENGAL

২০২০ দুঃখের স্বপ্নকে শেষ হতেই দিচ্ছে না , একের পর এক উজ্জ্বল নক্ষত্র তাঁর উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছেন এই জন্মভুমি ছেড়ে গগন স্রোতে । বছরের শেষবেলায় দুঃখের স্বপ্ন আবার এগোতে শুরু হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গুরুতর অসুস্থ হওয়ায় । 
ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে  তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি  করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ঠিক যাচ্ছিল না। গতকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল।  বুধবার দুপুরে আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। দেখা যায় তাঁর অক্সিজেন মাত্রা কমে গিয়েছে অনেকটাই।  আপাতত তাঁকে আইসিউতে রাখা হয়েছে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। আপাতত স্থিতিশীল তিনি। 
 

সর্বশেষ আপডেট: