সাতসকালে দেখা মিলল দলছুট হাতি ও তার সাথীর। শনিবার সাতসকালেই বিষ্ণুপুর সংলগ্ন বাঁকাদহ গ্রামে ঢুকে পড়ল বুনো হাতির দলের দুই বিশালাকার দাঁতাল। এদিন সকালেই তারা ঢুকে পড়ে গ্রামে এবং বাঁকাদহ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা এবং গ্রামের রাস্তায় দাঁপিয়ে বেড়ায় তারা। আর এই নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বাঁকাদহ গ্রামে। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। সাথে সাথে খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা বিশেষ তৎপরতায় হুইসেল বাজিয়ে আবার বনে পাঠিয়ে দেয় এই দুই দাঁতাল গজরাজকে। এলাকায় ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর না থাকলেও এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক।
এলাকাবাসীদের মনে এখন একটাই প্রশ্ন, দিনে এভাবে লোকালয়ে হাতির তান্ডব হলে রাতে কি হবে? তবে এই প্রসঙ্গে বনদপ্তর থেকে পাওয়া গেছে আশ্বাস। দিন দিন বাড়ছে গ্রামগুলিতে হাতির তান্ডব। আজ এই গ্রাম তো কাল ওই গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে দলছুট হাতিদের। দাপিয়ে বেড়াচ্ছে গ্রামের রাস্তায় ও বাজারে। বন থেকে বেরিয়ে মুলত খাদ্যের সন্ধানে তারা হানা দিচ্ছে বনের পারস্ববর্তী এলাকাগুলিতে। আতঙ্কে রাতের ঘুম উরে যাচ্ছে গ্রামবাসীর। চাই নিরাপত্তা। সমাজ সভ্যতার উন্নয়নের জন্য গাছ কেটে বানানো হচ্ছে বড় বর ইমারত আর তারই ফলস্বরুপ হ্রাস পাচ্ছে বন জঙ্গলের পরিণাম এবং খাদ্যের সন্ধানে বার বার হানা দিচ্ছে হাতির দল গ্রামগুলিতে।
.jpeg)
