Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বালি থেকে কলকাতাগামী যাত্রীবাহী চলন্ত বাসে গুলি, কোন হতাহতের খবর নেই, তদন্তে পুলিশ

Loading... রাজ্য
বালি থেকে কলকাতাগামী যাত্রীবাহী চলন্ত বাসে গুলি, কোন হতাহতের খবর নেই, তদন্তে পুলিশ
#Bus accident #Firing on a bus #Bally #Transport #West Bengal News #Bengali News #Howrah #Kolkata #India #News

কলকাতাগামী সরকারি বাস লক্ষ্য করে গুলি। কোন হতাহতের খবর নেই। মঙ্গলবার সকালে বালি লালবাড়ির কাছের ঘটনা। বালি থেকে যাত্রী সমেত কলকাতাগামী একটি সরকারি বাস লক্ষ্য করে গুলি করা হয়। আতঙ্কিত ড্রাইভার তৎক্ষনাৎ বাস থামিয়ে দেন। তিনি বাস থেকে নেমে প্রথমেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপর আতঙ্কিত যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে অন্য বাসে গন্তব্যে পাঠানো হয়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় বিপুল উদ্বেগ ছড়িয়েছে। আঘাতপ্রাপ্ত সরকারি বাসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য শিবপুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাসের কোন যাত্রীকে লক্ষ্য করে করা গুলি কিংবা কোন লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলি এসে বাসটিতে লাগে। 

সর্বশেষ আপডেট: