Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অর্থ নেই , শক্তি নেই , ভাগ্যই করবে বিচার

Loading... রাজ্য
অর্থ নেই , শক্তি নেই , ভাগ্যই করবে বিচার
#Bally #Bally Assembly #Election 2021 #baishali dalmiya #baishali dalmiya mla #trinamool #bali constituency assembly #assembly election west bengal #howrah #howrah news #howrah news bengali #howrah news

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্তর্দ্বন্দে দীর্ণ হচ্ছে তৃণমূল। চলছে কাদা ছোড়াছুড়ি। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে হাওড়ার বালিতে । চরম অস্বস্তিতে তৃণমূল রাজ্য নেতৃত্ব।কর্মেই মানুষের পরিচিতি , আর সেই পরিচিতিই এখন বাকযুদ্ধের পরিনত হয়েছে বালিতে । বালিতে বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন প্রাক্তন তৃণমূল সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলার তফজিল আহমেদ।পদত্যাগ , দল বিভাজন এবং নানা দলীয় সমস্যা বেড়েই চলেছে বিধানসভা ভোটের আগে , যে সময় একজোট হয়ে একটি পরিবারের ন্যায় লড়াই করা উচিত সেই সময় একটি পরিবারে তৈরি হয়েছে একাধিক অন্তরদ্বন্দ্ব , পরিবারটি তৃণমূল । 


বালি এলাকা বাসিন্দাদেরও  একাধিক অভিযোগ  কিন্তু তাদের মধ্যে প্রকাশ করতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে । তিন বছর আগে বলা হয়েছিল বাড়ি করে দেওয়া হবে যা এখনও হয়ে ওঠেনি , বাড়ির অবস্থা আশঙ্কাজনক যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে । তাঁরা জানিয়েছেন তাদেরকে জানানো হয়েছিল টাকা এসে গেছে কিন্তু তাঁরা কোন অর্থই সেভাবে পাননি । বিধায়ক রাস্তা দিয়ে চলে যান ভিতরে আসেন না , দেখতেও পাওয়া যায় না । অনাহারে , দুর্দশায় কাটছে তাঁদের জীবন , এর থেকে মৃত্যু শ্রেয় তাঁরা মনে করেন । তাঁদের একান্তই প্রার্থনা তাঁদের বাড়ির মেরামতের কাজ অন্তত করে দেওয়া হোক। 
প্রাক্তন কাউন্সিলার তফজিল আহমেদের একাধিক অভিযোগের মধ্যে প্রথমত , বিধায়ককে সময়মতো এলাকায় পাওয়া যায় না। সাধারণ মানুষ শংসাপত্র সহ বিভিন্ন অনুদানের বিষয়ে কথা বলতে গেলে দীর্ঘদিন ধরে হতাশ হচ্ছে। সাধারণ মানুষের জন্য সরকারি বিভিন্ন ভাতা বালিতে  না বিলি করে না করে নিজের এলাকা তে করেন। শুধু তাই নয় উনি ক্লাবের জন্য বা গীতাঞ্জলী প্রকল্পে বাড়ি তৈরি প্রকল্পের টাকা বিতরণের ক্ষেত্রেও নয়ছয় করেছেন। যদিও সমস্ত বিষয়টি উড়িয়ে দিয়েছেন বৈশালী ডালমিয়া। 


বালিতে  তৃণমূলের একাংশ বৈশালী ডালমিয়ার সম্পূর্ণ বিপক্ষে এগিয়ে এসেছেন। তাই তাঁরা চান যাতে একুশের বিধানসভায় বালি ভুমি থেকে বালির মানুষ ভোটে দাঁড়াক ।
 

সর্বশেষ আপডেট: