কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাত দফার দাবিতে ডাকা ধর্মঘটের মধ্যেও সকাল বেলা সম্পূর্ণ অন্য চিত্র চোখে পড়ল বলি মহাদেব জুটমিলে। বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের রাজ্যব্যাপী পথ এবং যান চলাচল অবরোধের মাঝেও কাজ চলছে মহাদেব জুটমিলে।
সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে ধর্মঘট। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অবরোধের প্রভাব। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। তবে এরই মাঝে সকাল থেকে একদম নিয়ম মাফিক কাজ শুরু করেছে মহাদেব জুটমিলের শ্রমিকেরা। যদিও মিলের সম্মুখে বাম এবং কর্মী সমর্থকদের বিক্ষোপ চোখে পড়ে সকাল থেকেই। তবুও প্রতিদিনের মতো এদিনও সকাল সকাল উপস্থিত হয়েছেন মিলের শ্রমিক সহ অধিকর্তারা।
অন্যদিকে, বনধকে মাথায় রেখে বন্ধ রয়েছে আজ বালি জুটমিল। মিলের সম্মুখে দেখা যায় বনধের সমর্থনে স্লোগান এবং শ্রমিকদের পক্ষে তুলে ধরা দাবিগুলো।
