দীর্ঘ প্রতিক্ষার পর জামিন পেলেন বি জে পি নেতার দেহরক্ষী প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিং । তাঁকে বাক্তিগত ২৫০০ টাকার বন্ডে মহামান্য আদালত তাঁকে জামিন দিয়েছেন ,স্বাভাবিক ভাবেই খুশি বলবিন্দর সিংয়ের পরিবার ।কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ ও প্রশাসনকে । গত ৮ ই নভেম্বর বিজেপি যুব মোর্চার ডাকে বিজেপির নবান্ন অভিযানের দিনে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাঁকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ ।
বলবিন্দর সিং পুলিশের কাছে দাবি করেন তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র লাইসেন্স বা অনুমোদন আছে শুধু তাই নয় পুলিশি জেরায় তিনি জানান এই আগ্নেয়াস্ত্রে অল ইন্ডিয়া পারমিট ও আছে তাঁর এই বক্তব্য সঠিক কিনা জানতে শুরু হয় পুলিশি তদন্ত.
পুলিশি তদ্ধন্তে জানা যায় যে বলবিন্দর সিংয়ের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রের বৈধতা আছে -যা হাওড়া সিটি পুলিশ আদালতকে জানায়
তারপরই আদালত ২৫০০ টাকার বন্ডে জামিন দেন বলবিন্দর সিংয়ের।

