Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

এটাও জানা দরকার

Loading... রাজ্য
এটাও জানা দরকার
#Bangla Rosogolla Dibas #Rosogolla GI Tag #West Bengal

আচ্ছা  ১৪ই  নভেম্বর দিনটিকে আমরা কি কি ভাবে পালন করে থাকি? শিশু দিবস, চাচা নেহেরুর জন্মদিন কিংবা বিশ্ব ডায়াবেটিস দিবস। কিন্তু ২০১৭ সালের পর থেকে বাংলায় এই দিনটি এক অন্য পরিচিত লাভ করেছে। কি বুঝলেন না বুঝি? তবে এটা পড়ে দেখুন,

"চটচটে নয়,

শুকনো হতে মানা

দেখতে হবে ধবধবে চাঁদপানা

এমন মিষ্টি ভূ-ভারতে নাই

নবীন ময়রা,এমন মিষ্টি চাই।"

-কবিতাটি রসগোল্লা সিনেমার অংশ। যেই কবিতারূপী আবদার থেকে নবীন ময়রার হাত ধরে তৈরি হয়েছিল বাঙালির সাধের রসগোল্লা। তিন বছর আগে আজকের দিনে রসগোল্লার জি আই ট্যাগ লাভ করে পশ্চিমবঙ্গ।   
পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার  ফুলিয়ার  হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ।কলকাতার নবীনচন্দ্র দাস আধুনিক  স্পঞ্জ রসগোল্লার  আবিষ্কর্তা। রসগোল্লা ছানার সাদা রঙের মিষ্টি। মূলত ছানা পাকিয়ে গরম রসের মধ্যে ডুবিয়ে তৈরি করা হয় এই মিষ্টান্ন। সুখবরে মিষ্টিমুখে কিংবা খাওয়া শেষে স্বাদের সুখে সবেতেই রসগোল্লার জুড়ি মেলা ভার।
আজ বাংলার রসগোল্লা দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। সালকিয়া চৌরাস্তার জি টি রোডের ব্রজনাথ গ্রান্ড সন্স সানন্দে উদযাপন করছে আজকের দিনটি। তাদের দোকানের পক্ষ থেকে পথচলতি মানুষকে বিনামূল্যে রসগোল্লা খাওয়ানো হয়।
 

সর্বশেষ আপডেট: