Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেই শিলমোহর, রবিবাসরীয় বিকেলে বৃষ্টিতে ভিজল বাঁকুড়া

Loading... রাজ্য
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেই শিলমোহর, রবিবাসরীয় বিকেলে বৃষ্টিতে ভিজল বাঁকুড়া
#news #Bankura #Rain #weather #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আবহাওয়া দপ্তরের তরফে রবিবার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল বহু পূর্বেই। সেই মতোই হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে রবিবাসরীয় বিকেলে বৃষ্টির দেখা মিললো বাঁকুড়ায়। রবিবার বিকেল পাঁচটার কিছু পর জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ কালো মেঘে ঢেকে যায়। সাড়ে পাঁচটা নাগাদ ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। অন্যদিকে কোতুলপুর এলাকা থেকে ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। প্রায় ছ'মাস পর এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস পড়ছে জেলা জুড়ে। গরমের অস্বস্তিকর আবহাওয়ার মাঝে স্বস্তি নিয়ে এসেছে বৃষ্টি। 

{link}
উল্লেখযোগ্য বিষয়, গতকাল একাধিক জেলা থেকেই বৃষ্টি হওয়ার খবর উঠে এসেছে। বৃষ্টি না হলেও ঠান্ডা আবহাওয়া বজায় ছিল দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। কোথাও ঝড়-বৃষ্টি সহ বিপুল বৃষ্টি হয়েছে, কোথাও বা সাময়িক সময়ের ব্যবধানে স্বল্প বৃষ্টিতে ভিজেছে রাস্তা। সবমিলিয়ে আবহাওয়ার খামখেয়ালীতে এখন প্রকৃতিতে বিরাজ করছে এক মৃদু-মিষ্টি আবহওয়া। 

সর্বশেষ আপডেট: