Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বারুইপুরে পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার, ৭০ হাজার চকলেট বোম সহ গ্রেফতার ৪

Loading... রাজ্য
বারুইপুরে পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার, ৭০ হাজার চকলেট বোম সহ গ্রেফতার ৪
#news #Baruipur #fireworks #Dipawali #Police #South 24 Paragana #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, বারুইপুর: আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই বাজির রমরমা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিষিদ্ধ বাজির পাচার। শুরু হয়ে গেছে ধরপাকড়ও। রীতিমতো সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। 

{link}
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দুটি মোটর ভ্যান ও একটি অটো আটক করে পুলিশ। সেই গাড়িগুলি থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি। যার মধ্যে রয়েছে প্রায় ৭০ হাজার  চকলেট বোম, কয়েক হাজার পিস দোদোমা ও কালি পটকা। এর পাশাপাশি উদ্ধার হাজার হাজার নিষিদ্ধ আতশবাজি। যার মধ্যে রয়েছে সেল, রকেট, রং মশাল, তুবড়ি, সাপ বাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজি। 

সর্বশেষ আপডেট: