Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

''মালিক স্বার্থে শ্রম আইন মানছি না, কৃষক বিরোধী কৃষি আইন মানছি না......মানবো না'' 

Loading... রাজ্য
''মালিক স্বার্থে শ্রম আইন মানছি না, কৃষক বিরোধী কৃষি আইন মানছি না......মানবো না'' 
#Belanagar Strike #All India #Protest #West Bengal #all india strike 2020 #all india strike today #bharat bandh news today #bharat bandh today #bangla news #news bangla #howrah #howrah news #howrah news bengali #h

 

কলকাতা শহরের রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ততম স্টেশন হল বেলানগর রেলওয়ে স্টেশন। আনলক প্রক্রিয়া শুরু হবার পরে রেলপথে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় পরে আবার পুরোনো ছন্দ ফিরে পেয়েছিল হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্তভুক্ত এই স্টেশন। কিন্তু, আজ রাজ্যে ধর্মঘটের জেরে ফের থমকে গেল বেলানগর স্বাভাবিক প্রক্রিয়ার ট্রেন চলাচল।

সকাল থেকেই বনধ সমর্থকদের মুখে শোনা যাচ্ছে সরকারের বেসরকারিকরণ প্রক্রিয়ার তীব্র বিরোধিতা। সমগ্র দেশে ব্যবসায়ীদের হাতে ক্ষমতা প্রদানের বিষয়টিকেও তুলে ধরে ঘোর সমালোচনাপূর্ণ স্লোগান তোলা হয়। দেশে কৃষকদের জন্যে যে নতুন আইন প্রনয়ণ করা হয়েছে সেই আইনে কৃষকদের স্বাধীনতা এবং ক্ষমতা বেসরকারি সংস্থার দ্বারা বাজেয়াপ্ত করার কোথাও উল্লেখ করেন বনধ সমর্থকেরা। সমগ্র পুলিশ বাহিনীর সম্মুখে তাদের মুখ্য দাবি গুলো ছিল, '' মালিক স্বার্থে শ্রম আইন মানছি না, মানবো না....কৃষক বিরোধী কৃষি আইন মানছি না, মানবো না।''
সমগ্র দেশের শ্রমজীবী সম্প্রদায়ের স্বার্থে ট্রেড ইউনিয়নের উদ্যোগে ডাকা এই বনধে সারা দিয়েছে রাজ্য বহু বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে পরিচালিত এই বনধে তুলে ধরা হয়েছে কৃষক এবং শ্রমিক সহ দেশের যুব সম্প্রদায়ের প্রচুর দাবি। করোনা আবহে অর্থনৈতিক মন্দার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী সম্প্রদায় এবং কৃষক সম্প্রদায়। তাই, তাদের উদ্দেশ্যে পরিচালিত এই বনধ কতটুকু সমস্যার সমাধান করবে সেটা বলে দেবে আগামী দিনগুলি।

সর্বশেষ আপডেট: