Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

চিরাচরিত প্রথা মেনেই মায়ের আরাধনা বেলুড় মঠে

Loading... রাজ্য
#belur math kali puja 2020 #belur math durga puja 2020 #belur math #ramakrishna mission #ramakrishna math #dakshineswar kali temple kolkata #dakshineswar mandir #dakshineswar kali aarti #ramkrishna sharanam #ra

প্রতিবারের মতো চিরাচরিত রীতি মেনে এবারেও পরম ভক্তি ও শ্রদ্ধা সহকারে বেলুড়মঠে অনুষ্ঠিত হল শ্যামাপূজা। বেলুড় মঠের বহু ঐতিহ্যবহন করছে এই শ্যামাপূজা। বেলুড় মঠ প্রতিষ্ঠার সমসাময়িক কাল থেকেই এই পূজা হয়ে আসছে। সেই সময় থেকে বরাবরই রীতি মেনে মঠের সন্ন্যাসী মহারাজেরা দেবীর আরাধনা করেন। 
শনিবার রাত নটার সময় পূজো শুরু হয় বেলুড়মঠে। পুজোর সঙ্গে রাতে ভক্তিগীতি এবং কালী কীর্তন করেন মহারাজেরা। নির্ধারিত সময়সূচী মেনে মায়ের পূজা ও আরতি করা হয়। তবে এইবারে কোভিড পরিস্থিতির উপর নজর রেখে বেশ কিছু বিধি নিষেধ করা হয়েছিল বেলুড় মঠ কতৃপক্ষের থেকে। সম্পূর্নভাবে প্রবেশ নিষেধ ছিল ভক্তদের। তবে করোনার প্রভাব কোনভাবেই দাগ কাটতে পারেনি বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী শ্যামাপূজার উপর। সমস্ত বিধি ও সতর্কতা মেনে মঠে সাড়ম্বরেই অনুষ্ঠিত হল মাতৃ আরাধনা।
 

সর্বশেষ আপডেট: