নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ক্রান্তি পুলিশ বড সাফল্য। শনিবার পাচারের আগে বারোটি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ক্রান্তি ব্লকের গোলাবাড়ি মৌজায়, ক্রান্তি পুলিশ ফাঁড়ির তৎপরতায় ১২টি উট পাচারের আগে উদ্ধার করেছে। এ বিষয়ে ক্রান্তি পুলিশ সূত্রে জানা গেছে ,অ্যানিমাল লাভারস থেকে খবর পেয়ে এদিন ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকা থেকে পুলিশের টিম গিয়ে উটগুলিকে আটক করা হয়েছে। পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিরা চম্পট দেওয়ায় তাদেরকে ধরা যায়নি বলে সূত্র মারফত জানা গেছে। তবে পাচারের ঘটনায় যুক্ত ব্যক্তিদের নাম ঠিকানা এবং তাদের বাবার নাম সবই পাওয়া গেছে । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রান্তি ফাঁড়ি সূত্রে জানা গেছে।
{link}
তবে এতগুলো উট কে কোথায় পাচার করা হচ্ছিল সেটা জানা যায়নি। ক্রান্তি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এত গুলো উট নিয়ে চিন্তিত ক্রান্তি পুলিশ প্রশাসন। রাত্রে যেখানে উট গুলিকে রাখা হয়েছে বিশেষ ভাবে আলো এবং উট গুলার জন্য খাওয়া ব্যবস্থা করা হয়েছে। এতগুলো উট এই প্রথম উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং চারি দিকে খবর চাউর হতে উৎসাহী লোকজন ভিড় করতে শুরু করেছে উট দেখার জন্য। ইতিপূর্বে এই এলাকা দিয়ে গরু পাচারের ঘটনা ঘটেছে কিন্তু উট পাচারের ঘটনা এই প্রথম বলে জানা গেছে। যা রীতিমতো চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে।

