দার্জিলিং কথাটির সাথেই স্বর্গ কথাটি কোনো না কোনো ভাবে যুক্ত। তার সৌন্দর্য্য হোক বা বৈচিত্র্য, সবটুকুই মন কেড়ে নেয় পর্যটকের। তবে এই বৈচিত্র্যকেই দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে রেখেছে বহু পুরোনো গোর্খাল্যান্ড গঠনের ডিমান্ড। ২০১৭ সালেই দার্জিলিং, ডুয়ার্স এর এলাকা নিয়ে এই দাবি মারাত্মক আকার ধারণ করে যেখানে প্রায় জ্বলতে দেখা গিয়েছিল স্বর্গের বিভিন্ন অংশ। এই দাবিতে প্রথম সারির কিছু নেতৃবৃন্দ প্রাথমিক ভাবে কঠোর থাকলেও শেষ মেশ মধ্যস্থতায় এসেছিল রাজ্য সরকারের সঙ্গে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এ মধ্যস্ততাকেই চাকচিক্যতা দিতে চোখে পড়ছে নানা প্রচেষ্টা।
সল্টলেকে গোর্খা ভবনে একটি প্রেস কনফারেন্সে গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান প্রেসিডেন্ট বিনয় তামাং মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সংগঠিত বৈঠকের কথা জানান। এই বৈঠকের কারণ হিসেবে পাহাড়ে শান্তিপূর্ণ অবস্থা এবং ডেভেলপমেন্টকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে বৈঠকে বসতে দেরী হওয়ার কারণ হিসেবে তিনি তার বাবার প্রয়াণকে উল্লেখ করেছেন।
২০১৭ সালে গোর্খাল্যান্ডের দাবিতে যখন পাহাড় উত্তপ্ত হয়েছিল সেখানে বিমল গুরুং এর হাত অনেকটাই ছিল বলে তিনি দাবি করেন এবং গোর্খাল্যান্ড গঠিত না হলে গুরুং বাবুর নিজের লাশ নিয়ে আসার কথাকেও তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যে। এই মুহূর্তে বিমল বাবুর লাশ কোথায় সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি জানিয়েছেন, ২০১৭ সালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি নিয়ে বৈঠক হয়েছিল। তবে, মুখ্যমন্ত্রীর সাথে বর্তমান বৈঠকটি একটি রাজনৈতিক নির্বাচনের কারণ বলে তিনি জানিয়েছেন। তবে অনুমান করা যায়, গোর্খা জনমুক্তি মোর্চার এই অন্তর্দ্বন্দ্ব এবং রাজ্যসরকারের সাথে শান্তিপুর্ণ বোঝাপড়া ২০২১ এর নির্বাচনে প্রভাব ফেলবে।
অন্তর বিবাদের মিমাংসা অনিশ্চিত, সন্ধিতেই স্বস্থি
Loading...
রাজ্য
#Binoy Tamang
#JGM
#Bimal Gurung
#CM of West Bengal
#Mamata Banerjee
#West Bengal
সর্বশেষ আপডেট:
