Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার পালোড়া জমাদার পাড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার, ধর্ষন করে খুনের অভিযোগ

Loading... রাজ্য
হাওড়ার পালোড়া জমাদার পাড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার, ধর্ষন করে খুনের অভিযোগ
#news #Howrah #Rape #Crime #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার সকালে হাওড়ার রাজাপুর থানার পালোড়া জমাদার পাড়ায় এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার। ঘটনাটি কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয়দের অভিযোগ ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গিয়েছে এদিন সকালে রাস্তার ধারে মৃত অবস্থায় ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার দেহে রক্ত দেখে মহিলারা অনুমান করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সে স্থানীয় এলাকাতেই একটি বাড়িতে থাকতো। সোমবার রাতে রাস্তার ধারে একটি দোকানে শেষবার তাকে ঘুগনি মুড়ি কিনতে দেখে এলাকার মানুষ। এরপর সে চলে যায়। তারপর থেকে সারা রাত নিখোঁজ ছিল সে।সকালে তার দেহ উদ্ধার হয়।এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে এক যুবকের নাম উঠে এসেছে।তার খোঁজ চালাচ্ছে পুলিশ।এলাকার মানুষ দোষীর উপযুক্ত শাস্তির দাবী করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। 

সর্বশেষ আপডেট: