Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Airplane Bomb Scare: শৌচাগারে চিরকুট! ইন্ডিগোর কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক

Loading... রাজ্য
Airplane Bomb Scare: শৌচাগারে চিরকুট! ইন্ডিগোর কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক
#IndiGo #DGCA #Bengali News #Airplane Bomb Crisis #Kolkata Airport #সংবাদ #বিমান পরিষেবা #বোমাতঙ্ক

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শনিবার সকালটা শুরু হলো বোমাতঙ্ক দিয়ে। বিমান থেকে দ্রুত সব যাত্রীকে নামিয়ে দিয়ে ডাকা হয়েছে পুলিশকে। কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর 6E3074  বিমানে বোমাতঙ্ক। বিমানটির সকাল ৯টা ১৫ নাগাদ ছেড়ে যাওয়ার কথা ছিল। আর সেই বিমানেই বোমাতঙ্ক বলে খবর এএনআই সূত্রে। যতূদর খবর, সকাল ৯টা ১ নাগাদ শৌচাগারে পাওয়া যায় একটি চিরকুট। সেই চিরকুটেই লেখা ছিল এই বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানকর্মীরা তড়িঘড়ি পাইলটকে জানান। তিনি সরাসরি যোগাযোগ করেন বিমানবন্দর কতৃপক্ষের সঙ্গে। তারপর বিমানটিকে তড়ঘড়ি নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এমনকী নামানো হয় ব্যাগও। 

{link}
ইতিমধ্যেই বিমানে পৌঁছে গিয়েছে বোম্ব স্কোয়াড। তাঁরা তল্লাশি চালাচ্ছে। ওদিকে আবার তৈরি রাখা হয়েছে দমকলকে। কোনও খারাপ পরিস্থিতি ঘটলেই তাদের নামানো হবে কাজে। ইতিমধ্যেই যাত্রীদের প্লেন থেকে নামানো হয়েছে। তাঁদের দ্বিতীয়বার সিকিউরিট চেক করা হচ্ছে। এছাড়া ৯টা ১৫ টার সময় ছেড়ে যাওযার কথা ছিল। যদিও কে এই চিঠি রেখেছিল, বিমানে বোম্ব রয়েছে কি না, তা জানা যায়নি। 

সর্বশেষ আপডেট: