Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পূর্ব বর্ধমানে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বোমা

Loading... রাজ্য
পূর্ব বর্ধমানে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বোমা
#East Burdwan #West Bengal #Bomb #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব বর্ধমানের মেমারি দু'নম্বর ব্লকের অন্তর্গত বোহারের কাশিপুর গ্রামের অঙ্গনারী কেন্দ্র সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কিছু বাচ্ছা খেলা করতে করতে ওই বোমা গুলি দেখতে পায়। এরপর বড়দের জানালে খবর দেয়া হয় মেমারি থানায়। ঘটনাস্থলে আসে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ। পরবর্তী সময়ে তথা শনিবার বোম ডিসপোজাল স্কোয়াড এসে নিষ্ক্রিয় করেন। এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত এলাকাবাসী।
{link}
এখন নিয়মিতই বমা উদ্ধারের ঘটনা উঠে আসছে খবরের পাতায় যা নিয়ে রিতিমত উধবিঘ্ন পুলিশ প্রশাসন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং তার নিকতবর্তী জেলাগুলিতে আতঙ্ক বেড়েছে সর্বাধিক পরিমাণে। সুরক্ষা নিয়ে রিতিমত আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। 

সর্বশেষ আপডেট: