Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ

Loading... রাজ্য
হাওড়ার লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ
#news #Howrah #Eastern Railways #Indian Railways #death #engineer #West Bengal #protest India #হাওড়া #সংবাদ

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ এক রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব রেলের হাওড়া ডিভিশনের লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে। আজ দুপুর একটা নাগাদ এই ইয়ার্ডের লাইটিং বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার গনেশ নস্কর ট্রেনে কাটা পড়ে মারা যান। ইয়ার্ডে মুম্বই মেল ঢোকার সময় ঘটনাটি ঘটে।

{link}

সূত্রের খবর,ঘটনার পর ইয়ার্ডের কর্মীরা কাজ বন্ধ করে মৃতদেহ রেল লাইনে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ কাজের চাপে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন গনেশ নস্কর। হাওড়া ডিভিশনে সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার(জেলারেল )বিকাশ আনন্দকে দায়ী করে বিক্ষোভ শুরু হয় ইয়ার্ডে। পূর্ব রেলওয়ে মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক  অমিত ঘোষ জানান সিনিয়র ডি ই ই বিকাশ আনন্দ কর্মচারী সুপারভাইজার দের নির্দিষ্ট সময়ের পরেও অতিরিক্তি কাজের চাপ দিচ্ছিলেন,যারফলে মানসিক চাপের মধ্যে রয়েছেন সবাই।এর আগেও একজন কর্মচারী আত্মঘাতী হয়েছেন। অবিলম্বে বিকাশবাবুর বদলি দাবী করা হয়েছে। ঘটনাস্থলে আর পি এফ এলে আরো উত্তেজনা বাড়ে।ডিভিশনের সিনিয়র অফিসাররা এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত মৃতদেহ আটকে রাখা হবে বলে এমনটাই জানান কর্মীরা। এছাড়াও সমস্ত কাজ বন্ধ করে দেন তারা।

{link}

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান লিলুয়া শর্টিং ইয়ার্ডে এক কর্মী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।ইয়ার্ডের কর্মীরা যে অভিযোগ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।উচ্চপদস্থ আধিকারিকরা  বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

সর্বশেষ আপডেট: