Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মুখ্যমন্ত্রীর উচিত কাল এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া- শুভেন্দু

Loading... রাজ্য
মুখ্যমন্ত্রীর উচিত কাল এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া- শুভেন্দু
#news #Haskhali Rape Case #Suvendu Adhikari #BJP #reaction #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, মা বলছে আমার মেয়ে গর্ভবতী নয়, মুখ্যমন্ত্রীর উচিত কাল এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া।হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

{link}
হাঁসখালি নাবালিকা ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর জল্পনা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। মূল অভিযুক্ত সোহেল গোয়ালি সহ বন্ধু গ্রেপ্তার হয়েছে। এদিন পরিবারের সঙ্গে দেখা হয়ে সংবাদ এর মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই বাড়ির মেয়ে কখনো মদ খেতে পারে। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত, তার মা বলছে আমার মেয়ে গর্ভবতী ছিল না। মুখ্যমন্ত্রীর উচিত এই বাড়িতে আগামীকাল এসে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়ার। এই চার বাড়ির অবস্থা এই বাড়ির মহিলা মদ খেতে পারে? এটা কি মমতা ব্যানার্জির ভাইজি। এর পাশাপাশি তিনি বলেন,পুলিশ প্রতিদিন টানাহেঁচড়া করছে, পরিবার বলেছে আমাদের বাঁচান আমরা সিবিআই চাই। তদন্তের প্রসঙ্গে তিনি বলেন পরিবার চেয়েছেন সিবিআই তদন্ত তুলে দিতে।

{link}
আজ সারাদিনই একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে দেখা করেছেন মৃতার পরিবারের সাথে। তারা এক একজন বেরিয়ে বলেছেন এক একরকম কথা। এহেন মানসিক অবস্থায় কিভাবেই বা কাটছে মৃত মেয়েটির পরিবারের সময়। শেষমেশ কি মিলবে ন্যায়? প্রশ্ন এখন এখানেই। 

সর্বশেষ আপডেট: