প্রায় এক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার সাথে কঠোর যুদ্ধ করার পর শেষে বাড়ির পথে যাত্রা করলেন বাংলার প্রাক্তন মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্লিনিকাল প্যারামিটার সহ অন্যান্য ব্যাবস্থাপনার উপর নির্ভর করে হাসপাতাল কতৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
গত বুধবার শ্বাসকষ্ট জনিত কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধবাবুকে। অন্যান্য শারীরিক দুর্বলতার কারণে বেশ অসুস্থ ছিলেন তিনি। তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্যে গঠন করা হয়েছিল ১১ জন সদস্যের মেডিকেল বোর্ডও। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পরে অবশেষে স্থিতিশীল অবস্থায় এসেছেন বুদ্ধবাবু। তাকে ওষুধ, ফিজিওথেরাপি ও নেডুলিস্যাটন সহ অন্যান্য বিষয়ে বাড়িতেই চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকেরা।
তিনি বাড়ি ফেরার সময় সেখানে উপস্থিত ব্যাক্তিদের মধ্যে সামিল ছিলেন তার চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকগণ এবং অন্যান্য সদস্যরা। বিশেষ নজরদারির মধ্যে বুদ্ধবাবুর চিকিৎসা করার জন্যে তার পরিবার হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
