নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। শুক্রবার রাজ্যে যখন দুদিনের বঙ্গ সফরের পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই সময় সকাল থেকে নিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর হয়ে উঠলো, সিবিআই। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া উচিত কৌশিক ঘোষ। জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা শুরু করছেন সিবিআই অফিসাররা।
{link}
স্থানীয় সুত্রে খবর, গেট বন্ধ আছে ভেতর থেকে এবং কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে পুলিশ দাঁড়িয়ে আছে। তবে ভেতরে কি ঘটছে তার খবর স্থানিয়দের নেই। স্থানীয় এক দুধ ওয়ালা দেধ দিতে ভেতরে গেছিলেন, তবে দুধ পুলিশ রা নিয়ে যায়, তাকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে খবর।
মুর্শিদাবাদে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছল সিবিআই
Loading...
রাজ্য
#Murshidabad
#West Bengal
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:

