আকাশে মেঘ নেই কিন্তু শীতের প্রভাব খুবই কম , বড়দিনে আর বাকি দুই সপ্তাহ কিন্তু তাঁর আগে শীতের এইরুপ আচরণ কার্যত চিন্তায় ফেলেছে শীত প্রিয় মানুষদের । এছাড়াও ভারতবর্ষের একাধিক রাজ্যে নিম্মচাপের ফলে বৃষ্টিপাত হচ্ছে , ফলে শীতের তীব্র প্রভাবে বাঁধা পড়ছে , সিমলায় তুষারপাত হলেও কলকাতা হতাশ ।
কলকাতায় সকালে মেঘমুক্ত আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রী। সেটাও ২ ডিগ্রি উপরে। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।
সিকিম ও সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে পারদ নামবে উত্তরে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ,কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে আগামী দু-তিন দিন ঘন কুয়াশার সর্তকতা। বিহার সংলগ্ন উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি।
দক্ষিণবঙ্গের আগামী দু-তিন দিন ঘন কুয়াশার সর্তকতা।বিহার , উড়িষ্যায় কুয়াশার মাত্রা বেশি হবে।রাতের তাপমাত্রা না কমায় শীতের আমেজ কিছুটা কমবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
মেঘমুক্ত আকাশে হারিয়ে শীত
Loading...
রাজ্য
#CLOUD
#WEATHER
#TEMPERATURE
#WINTER
#KOLKATA
#WEST BENGAL
#DECEMBER
#CHRISTMAS
সর্বশেষ আপডেট:
.jpeg)
