Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee: বাংলার মুখ্যমন্ত্রী আইনে স্নাতক! কিন্তু আইনজীবী নন

Loading... রাজ্য
Mamata Banerjee: বাংলার মুখ্যমন্ত্রী আইনে স্নাতক! কিন্তু আইনজীবী নন
#Mamata Banerjee News #Bengali News #TMC #TMC vs BJP #SIR #Bengali News #LLB #রাজনীতি #খবর #মমতা বন্দ্যোপাধ্যায় #সুপ্রিম কোর্ট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একটা প্রশ্ন উঠেছে যে আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে সওয়াল করতে পারবেন? এক কথাও উত্তর -'না'। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সুপ্রিম কোর্টে। ব্যক্তিগত ভাবে এই মামলার শুনানিতে সওয়াল করতে পারেন তিনি। তাঁর আইনজীবীদের মাধ্যমে ইতিমধ্যেই মমতা সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করেছেন। যাতে ব্যক্তিগত ভাবে নিজের যুক্তি তুলে ধরার অনুমতি দেওয়া হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য একটি পাস জারি করা হয়েছে। এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তিনি সরাসরি প্রধান বিচারপতির থেকে অনুমতি চাইতে পারেন। তবে প্রশ্ন উঠছে, আইন কি এই বিষয়টির অনুমতি দেয়? আসল কথা হলো এখন LLB করলেই তিনি সওয়াল করতে পারেন? না, পারেন না। আদালতে তর্ক করার অধিকার অ্যাডভোকেট অ্যাক্ট, ১৯৬১ এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI) নিয়ম দ্বারা নির্ধারিত হয়।

{link}

  মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন ডিগ্রি বা LLB রয়েছে। তবে তিনি কোনও রাজ্য বা বার কাউন্সিলে ভর্তি হননি। তাই অল ইন্ডিয়া বা পরীক্ষা (AIBE) পাশ করেননি। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্র্যাকটিস সার্টিফিকেট (COP) পাননি। তাই তাঁকে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে বিবেচনা করা হবে না। আইনি দিক থেকে বিচার করলে, মমতা বন্দ্যোপাধ্যায় আইনে স্নাতক। কিন্তু আইনজীবী নন। ১৯৬১ সালের অ্যাডভোটকেটস অ্যাক্ট অনুসারে কেবলমাত্র রাজ্য বার কাউন্সিলে রেজিস্টার্ড ব্যক্তি, যিনি AIBE পাস করেছেন এবং যাঁর কাছে প্র্যাকটিসের সার্টিফিকেট রয়েছে, তিনিই আদালতে তর্ক করার অধিকার রাখেন। এই প্রয়োজনীয়তা ছাড়া আদালতে তর্ক করা অবৈধ অনুশীলন হিসেবে বিবেচিত হবে। তবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি নিজের পক্ষে যুক্তি উপস্থিত করতে পারবেন।

সর্বশেষ আপডেট: