Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

একাধিক চাক্কা জ্যাম কর্মসূচি বাম-কংগ্রেসের, শানপুরে বিশৃঙ্খলা

Loading... রাজ্য
একাধিক চাক্কা জ্যাম কর্মসূচি বাম-কংগ্রেসের, শানপুরে বিশৃঙ্খলা
#CPIM #Congress #Protest #Road Block #Kona Expressway #Politics #Election #News #West Bengal #India

কেন্দ্রীয় সরকারের কাজের প্রতিবাদে শনিবার একজোটে পথে বাম-কংগ্রেস। কর্মসূচি নেওয়া হয়েছে চাক্কা জ্যামের। একাধিক ব্যাস্ত সড়ক যেমন শানপুর মোড়ের হাওড়া আমতা রোড ও কোনা এক্সপ্রেসওয়ে গারফের কাছে এক ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে তারা। দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত রাস্তা অবরোধ করে বাম কংগ্রেস সমর্থকেরা। জ্বালানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। 


স্বাভাবিকভাবেই জনবহুল ব্যাস্ত রাস্তার মধ্যে ভরদুপুরে বাম-কংগ্রেসের এই কর্মসূচির ফলে বিপাকে সাধারন মানুষ। পথচলতি গাড়ি থমকে গেছে পথের মাঝে। কেন্দ্রীয় সরকারের কাজের প্রতিবাদে মানুষকে ধৈর্য ধরে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানাচ্ছেন দলীয় নেতারা। প্রতিবাদ ঘিরে শানপুরে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কংগ্রেস কর্মী সমর্থকেরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। বিকেলের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে ধারনা করছেন পুলিশ আধিকারিকেরা। 

সর্বশেষ আপডেট: