Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

CPIM: কৌটো নাড়া অতীত! তহবিল সংগ্রহে নয়া কৌশল বামেদের

Loading... রাজ্য
CPIM: কৌটো নাড়া অতীত! তহবিল সংগ্রহে নয়া কৌশল বামেদের
#CPIM West Bengal #CPIM News #Bengali News #বাম প্রার্থী #সিপিআইএম খবর #রাজনীতি

শুধু কৌটো নেড়ে একটা দল দিব্যি ৩৪ বছর মানুষেরা আশীর্বাদ পেয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নয়া প্রযুক্তি নতুন নতুন পথ খুলে দেয়। সিপিএমের ক্ষেত্রেও তাই হয়েছে। ছাব্বিশের ভোটে কৌটো ঝাঁকিয়ে অর্থ সংগ্রহের চেয়ে ডিজিটালি অর্থসংগ্রহে বেশি গুরুত্ব দিচ্ছে সিপিএম। পথে নেমে অর্থ সংগ্রহের সঙ্গে এবার মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিককালে দলের ছাত্র যুব সংগঠনের বিভিন্ন কর্মসূচির জন্য ক্রাউড ফান্ডিং হয়েছে। একুশের নির্বাচনে তরুণ প্রজন্মের কোনও কোনও প্রার্থী এমনভাবে লড়াইয়ের রসদ জোগাড় করেছিলেন। কিন্তু সরাসরি দলের ডিজিটাল মাধ্যমে অর্থ জোগাড় এবার ছাব্বিশের নির্বাচনে প্রথম। নির্বাচনী ফান্ডে দলের ডিজিটাল তহবিলেও জমা হচ্ছে অর্থ। 

  বাম সরকার যখন ক্ষমতায় তখন সিপিএম পথে, বাড়িতে গিয়ে কৌটো ঝাঁকিয়ে চাঁদা তুলছে, এ ছবিটা ছিল স্বাভাবিক। রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেভাবেও চাঁদা সংগ্রহ চলত। তবে এখন সময় বদলেছে। তাই বিধানসভা ভোটকে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইউপিআই-এর মাধ্যমে সমাজ মাধ্যমে অনুদানের আর্জি জানিয়ে তহবিলে অর্থ তুলছে সিপিএম। সমাজ মাধ্যমে রীতিমতো সক্রিয় সিপিএমের যুব নেতা-নেত্রীরা। দলের প্রচারেও এবার এআই-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: