Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম-এর

Loading... রাজ্য
আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম-এর
#news #PM Awas Yojna #Howrah #CPIM #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার সিপিআইএম-এর পক্ষ থেকে কান্দুয়া পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচি ছিল। এই ডেপুটেশন কর্মসূচিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য চলছিল। কান্দোয়া পঞ্চায়েতে সিপিআইএম  দলের প্রতিনিধিরা ডেপুটেশন দিতে যান তাদের প্রধান দাবি ছিল সব গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে হবে, এবং যে সমস্ত ক্ষেত্রে সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে সেই সব ক্ষেত্রে এই বঞ্চনা বন্ধ করতে হবে। তাদের এই প্রসঙ্গে প্রধান এর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় ডেপুটেশন দেওয়ার পর ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ব্যানার দলীয় পতাকা নিয়ে কর্মী এবং মহিলারা রাস্তায় নেমে পড়েন। শুরু হয় পথ অবরোধ করে বিক্ষোভ। যার জেরে যানজটের সৃষ্টি হয়। প্রায় দশ মিনিটের উপর রাস্তা অবরোধ থাকে তড়িঘড়ি ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ আসার পর রাস্তা অবরোধ তুলে নেওয়া হয় সিপিএম-এর তরফে । আগামী দিনে আবাস যোজনা জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সিপিআইএম-এর জেলা নেতৃত্ব। 

সর্বশেষ আপডেট: