Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Uttar Pradesh : বিলাস বহুল গাড়ি করে এসে ফুল চুরি

Loading... রাজ্য
Uttar Pradesh : বিলাস বহুল গাড়ি করে এসে ফুল চুরি
#News #Breaking News #CCTV Camera #CCTV footage #Viral Video #Uttar Pradesh #Noida #theft #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সত্যি চুরির নেশা বড়ো ভয়ঙ্কর নেশা। আর সেই নেশা সব সময় অভাবে হয় না, স্বভাবেও হয়। তা নাহলে BMW-র মতো বিলাস বহুল গাড়ি করে এসে কেউ ফুল চুরি করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডায় (Noida)। পুরো বিষয়টা ওই ওই মহিলার অজান্তেই ধরা পড়েছে সিসি ক্যামেরায় ( CCTV Camera)। মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে ওই মহিলা তার বিলাসবহুল গাড়ি থেকে নেমে ওই দোকানের সামনে যান।

{link}

 

এরপর একের পর পর ফুল (FLOWER) চুরি করে গাড়ি ভর্তি থাকেন তিনি। এরপর সব কাজ করে হুঁশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। সোশাল মিডিয়ায় (Social Media) সিসিটিভি ফুটেজটি (CCTV footage) ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি  ১৮ হাজার ভিউজ ছাড়িয়ে গিয়েছে। অনেকেই ওই মহিলার কাণ্ড দেখে তাজ্জব বনেছেন। অনেকে দুষেছেন ওই মহিলাকে। ওই বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ জানানো হয় নি বলে পুলিশ তদন্ত শুরু করে নি। ওই ভাইরাল ভিডিও (Viral Video) নিয়ে প্রচুর  মন্তব্য এসেছে।

{link}

কটাক্ষ করে লিখেছেন, 'উনি এত বিলাসবহুল গাড়ি কিনতে পারেন অথচ ফুল কিনতে পারেন না, সেটাও চুরি করতে হয়!'  অনেকে বলেছেন, 'কোনও ক্লাস নেই'। আরেক নেটিজেন লিখেছেন, 'উনি খুবই হাই-টেক চোর। নয়তো বিএমডব্লু করে এসে চুরি করতেন না। আসলে স্বভাব যায় না। ওঁর মধ্যেই হয়তো চৌর্য্যবৃত্তিটা আছে, এরপরেও থাকবে।' এভাবেই চলেছে মন্তব্যের পরে মন্তব্য।

সর্বশেষ আপডেট: