শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যাদবপুর লোকসভা (Jadavpur Lok Sabha) কেন্দ্রের ভোট শেষ দফায়। তার আগে কোনওভাবেই এক ইঞ্চি মাটি ছাড়তে চাইছেন না বাম প্রার্থী সৃজন। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রচার চালাচ্ছে এই বামপার্থী।
{link}
লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। শুক্রবার সকালে প্রথমে গড়িয়া ষ্টেশনে প্রচার করেন। প্লাটফর্মে থাকা যাত্রী, ব্যবসায়ীদের কাছে ভোট প্রচার করেন। গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগ করেন। তারপর গড়িয়া ষ্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন। লোকাল ট্রেনে যাত্রীদের সাথে প্রচারপর্ব সারেন তিনি।
{link}
সোনারপুর ষ্টেশনে ট্রেন থেকে নেমে ফের ষ্টেশন চত্বর এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। প্রচার কর্যের সময় রীতিমত ভিড় সৃষ্টি হয়েছিল স্টেশনে । গড়িয়া স্টেশনের মতো ব্যস্তময় স্টেশনে, লোকাল ট্রেনে, ভিড় ঠেলে প্রচার করে তিনি।ভোটের আর হাতে গনা কয়েকটা মাত্র দিন। তার আগে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে এই পদক্ষেপ বলে জানান সৃজন।
