Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মানুষের সচেতনতা বাড়াতে রবিবার সকালে ক্যানসার সচেতনতা পদযাত্রা হাওড়ায়

Loading... রাজ্য
মানুষের সচেতনতা বাড়াতে রবিবার সকালে ক্যানসার সচেতনতা পদযাত্রা হাওড়ায়
#news #Cancer awareness #Howrah #Narayana Hospital #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ক্যান্সার সচেতনতায় প্রতি বছরের মতো এ বছরেও হাওড়ার অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হয় এক বিরাট পদযাত্রার। রবিবার সকালে এই পদযাত্রা শুরু হয় ব্যাতাইতলা ফাঁড়ির সামনে থেকে। এরপর বিভিন্ন পথ অতিক্রম করে ওই পদযাত্রা শেষ হয় শিবপুর কাজীপাড়া মোড়ে। মিছিলে অংশগ্রহন করেন প্রায় কয়েক হাজার মানুষ। 

{link}
প্রসঙ্গত উল্লেখ্য, গত দু বছর কোভিড পরিস্থিতির কারনে এই জমায়েত হয়নি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় মিছিল করা হয়। রবিবারের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন, দক্ষিন হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরি। অম্বিকা ব্যানার্জি ক্যান্সার ফাউন্ডেশন এর তরফে তিনি বলেন, একদিন না একদিন গোটা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত হবে এবং সেই দিনটা আসবেই। মানুষ যাতে ক্যান্সার সম্পর্কে সচেতন থাকেন তার জন্যই আমাদের এই উদ্যোগ। এই রোগ প্রথমে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় সম্ভব। মানুষকে সেই বিষয়ে সচেতন করতেই আমরা এই পথযাত্রার আয়োজন করেছি। প্রায় দুই হাজারের উপর মানুষ এতে অংশ নিয়েছেন। মাঝে কোভিডের জন্য দু'বছর আমরা মানুষকে পদযাত্রায় সামিল করতে পারিনি। এ বছর ফের পূর্বের ন্যায় এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। এহেন বিরাট পদযাত্রা বাস্তবিকভাবেই বিপুল মানুষের দৃষ্টি আকর্ষন করেছে বইকি। 

সর্বশেষ আপডেট: