শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন মথুরাপুরে। ভোটের ঢাকে কাঠি পরেছে ইতিমধ্যে।সকল রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে পড়েছেন। ভোটের ময়দানে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ পক্ষ প্রতিপক্ষ। ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনী কার্যালয় এর উদ্বোধন হয়ে গেল মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায়। এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থ সারথি ঘোষ, দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল, মানিকচক ব্লক বিজেপি কনভেনার পবিত্র কুমার দাস, বিজেপি নেতা অভিজিৎ মিশ্র, বিজেপি নেতা জিমিদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন, মানিকচক বিধানসভার মধ্যে মথুরাপুরে নির্বাচনী কার্যালয়ে এর উদ্বোধন করা হলো। এরকমভাবে অন্যান্য বিধান সভাতেও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং কিছুটাতে হবে। আমাদের দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিশেষ কাজে দিল্লি গিয়েছিলেন। যদিও ফিরে গেছেন। কিন্তু বাগডোগরা থেকে মথুরাপুর পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই আমরা সকলে মিলেই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম।
BJP : ভোটের ময়দানে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ প্রার্থীরা
Loading...
রাজ্য
#News
#BJP
#Election
#Politics
#Politician
#Lok Sabha Election
#Partha Sarathi Ghosh
#Gaur Chandra Mondal
#Pavitra Kumar Das
#Abhijit Mishra
#BJP leader Zimidar
#Srirupa Mitra
#Mothurapur
#Village
#El
সর্বশেষ আপডেট:
