Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ক্যানিংয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে মদ্যপদের হামলা, গাড়িতে ভাঙচুর, লুঠ টাকা

Loading... রাজ্য
ক্যানিংয়ে ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে মদ্যপদের হামলা, গাড়িতে ভাঙচুর, লুঠ টাকা
#news #Canning #Businessman #West Bengal #Crime #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ব্যবসায়ীর বাড়িতে এবার চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠল একদল মদ্যপদের বিরুদ্ধে। শুধু তাই নয় হামলার পাশাপাশি বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে লাঠি, কিল,ঘুষি মারা হয়। সেই ঘটনায় আহত হয়েছেন ওই ব্যবসায়ী। ভাঙচুর করা হয়েছে একটি বোলেরো গাড়ি ও একটি বুলেট। ছিনিয়ে নেওয়া হয়েছে ৪৫ হাজার টাকা। মারধর ও হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই ব্যবসায়ী ও তার পরিবার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোলকপাড়ায়। হামলাকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}

স্থানীয় বাসিন্দা তথা মুরগি ব্যবসায়ী কিঙ্কর নাইয়া হোলির দিন রাতে বাড়িতে ক্যারাম খেলছিলেন। অভিযোগ সেই সময় আচমকাই রঞ্জিত অধিকারী,রাজু নস্কর, ভগীরথ অধিকারী সহ জনা দশেক  লাঠি সোটা নিয়ে তার বাড়িতে আচমকাই হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। সেই মারধরের ফলে তার ডান চোখ,পা এবং ডান হাতে বেশি আঘাত লেগেছে।শুধু মারধর করা নয় তার কাছ থেকে ৪৫ হাজার টাকাও পর্যন্ত ছিনিয়ে নেয় অভিযুক্তরা।  হামলাকারীরা চলে যাওয়ার সময় তার বোলেরো গাড়ি ও একটি বুলেট ভেঙে দিয়ে যায়।এরপর পরিবারের লোকজন আক্রান্তকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং হামলার ঘটনাটি জানিয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

সর্বশেষ আপডেট: