Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সচেতনতায় নিমগ্ন নিয়ম নিষ্ঠা

Loading... রাজ্য
#Chhath Puja #English Bajar #Malda #Municipality Steps #Corona Situation #West Bengal

ছট পূজা উপলক্ষ্যে আজ উৎসবের সাজে সেজে উঠেছে মালদা জেলার অভ্যন্তরে মহানন্দা নদীর তীরে অবস্থিত মিশন ঘাট এবং বালুচর ঘাট সহ অন্যান্য ঘাটগুলি। সকাল থেকেই পূণ্যার্থীদের সমাহার চোখে পড়ছে এই ঘাটে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত সব বিধি নিষেধ মাথায় রেখেই পালন করা হচ্ছে পূজা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে যেতে সকাল থেকে পরিদর্শনে রয়েছেন পৌরসভার প্রশাসক সহ মালদা জেলার পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও।
মিশন ঘাটের নজরদারিতে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি  প্রশান্ত দেবনাথ। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় এবং ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা বিধায়ক নিহার রঞ্জন  ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন পূজার কাজ সুষ্ট ভাবে সম্পূর্ণ করার তদারকিতে। এ বছরের ছট পূজার বিধি নিষেধ এবং গৃহীত  ব্যাবস্থাপনা নিয়ে প্রশ্ন করলে পৌরসভার প্রশাসক এবং বিধায়ক নিহার রঞ্জন  ঘোষ জানান যে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ঘাট পরিদর্শন করা হচ্ছে। এ বছর মহানন্দা নদীতে কাদা থাকার কারণে পৌরসভার তরফ থেকে মাটি ফেলার ব্যাবস্থাও করা হয়েছে। মিশন ঘাট ঘিরে আশে পাশের এলাকা সম্পূর্ণ এলাকায় পর্যাপ্ত পরিমাণে রয়েছে আলোর ব্যাবস্থা। সঙ্গে রয়েছে সংক্রমণ এড়াতে স্যানিটাইজেশনের প্রক্রিয়া ও দূরত্ব বজায় রাখার বিভিন্ন মাধ্যম। করোনা আবহে হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে এই চত্ত্বরে পূজা উপলক্ষ্যে আতশবাজির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উৎসবের মরশুমেও সংক্রমণের কথা মাথায় রেখে সম্পূর্ণ প্রহরার মধ্যে রয়েছে মালদার ইংরেজবাজার এলাকার মিশন ঘাট সহ অন্যান্য ঘাটগুলি। পৌরসভা এবং ইংরেজবাজার থানার তত্ত্বাবধানে সতর্কতাকে সঙ্গে করেই সাজিয়ে তোলা হয়েছে পূজার স্থানগুলি। তাই আশা করা যায় সম্পূর্ণ নজরদারির মধ্যেই সম্পূর্ণ চেষ্টা কিছুটা হলেও সংক্রমণ এবং দূষণরোধের সহায়ক হবে।
 

সর্বশেষ আপডেট: