শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একেই বলে 'রথ দেখা ও কলা বেচা'। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উড়ে যান মুম্বই (Mumbai)। মূল কাজ মুকেশ আম্বানির ছেলের বিবাহ অনুষ্ঠানে অংশ নেওয়া। তবে এছাড়াও একাধিক কর্মসূচি আছে মমতার। তৃণমূল সূত্রের খবর, আজ, শুক্রবার মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানির (Anant Ambani) বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।
{link}
তার আগে শুক্রবার বিকেল থেকে উদ্ধ্বব ঠাকরে, শারদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের সূচী রয়েছে। প্রশ্ন উঠেছে যে কংগ্রেসকে এড়িয়ে মমতার এই বৈঠক কি কোনো ইঙ্গিত দিচ্ছে? মমতার এই বৈঠকের বিশেষ রাজনৈতিক তাৎপর্য আছে বলেই অনেকে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার আর অখিলেশের বৈঠকের সম্ভাবনাকে এভাবেই দেখছে রাজনৈতিক মহল।
{link}
আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget session)। ১২ অগাস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। সংসদের বাজেট অধিবেশনে গুরুত্ব পেতে চলেছে -ডেপুটি স্পিকারের দাবিতে জোরদার সওয়াল। দ্রব্যমূল্য ইস্যুতে চেপে ধরা সরকারকে। বাজেটে সাধারণ মানুষের সমস্যা মেটাতে হবে। ইন্ডিয়ার মধ্যে মধ্যে কংগ্রেসকে সমদূরত্বে রেখে ঠাকরে- পাওয়ার-যাদব গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বারবার আলোচনা চালিয়েছেন।
