Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Jhargram : বাংলা ভাষার পক্ষে জঙ্গলমহলে মিছিল মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Jhargram : বাংলা ভাষার পক্ষে জঙ্গলমহলে মিছিল মুখ্যমন্ত্রীর
#News #Breaking News #Santiniketan #Mamata Banerjee #Jhargram #Bengali language #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাভাষা দেশের সর্বত্র অবহেলিত হচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব তৃণমূল (TMC)। কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতনের (Santiniketan) পর এবার জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে (Jhargram) বাংলা ভাষার উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

{link}

আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী ভাষা আন্দোলনের পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিধানসভা ভবনে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব।

{link}

সকলকেই মিছিলের রূপরেখা ও কর্মসূচির খুঁটিনাটি এদিন পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন ফিরহাদ। সূত্রের খবর, নেত্রীর এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতিতে একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন পুরমন্ত্রী। বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, “মুখ্যমন্ত্রীর এবারের জঙ্গলমহল সফরে ভাষা আন্দোলনের মিছিল, প্রশাসনিক বৈঠক-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতিতে কথা হয়েছে।"

 

সর্বশেষ আপডেট: