Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমিকার বাবা-মায়ের হাতে কুপিয়ে খুন চুঁচুড়ার নাবালক, পলাতক দম্পতি

Loading... রাজ্য
প্রেমিকার বাবা-মায়ের হাতে কুপিয়ে খুন চুঁচুড়ার নাবালক, পলাতক দম্পতি
#news #crime #death #West Bengal #love #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: নাবালিকা ও নাবালকের প্রণয় তার জেরেই প্রান হারাতে হল সেই নাবালক কে। মৃত যুবকের নাম রোহিত রাম, বয়স আনুমানিক ২০ বছর। নিজের মেয়ের প্রনয়ের কথা জানতে পেরে তার বাবা-মা ওই নাবালক প্রেমিককে বেধারক মারধর এবং কাটারির কোপ মারে। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনা চুঁচুড়াতে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

{link}
স্থানীয় সূত্রে খবর, কাটারি নিয়ে হামলা করার সময়ের ঘটনা ভিডিও তোলে স্থানীয় এক যুবতী, যেটি রীতিমতো ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ঝিঙে পাড়া এলাকায়। মৃত ওই যুবক চুঁচুড়া ঘুটিয়া বাজার কালীতলা এলাকার বাসিন্দা বছর কুড়ির রোহিত রাম। ঘটনাটাই ঘটেছে রাত সাড়ে আটটা নাগাদ। এদিন শহরে দুর্গাপূজো কার্নিভাল থাকায় রাস্তায় বেশি কেউ ছিলনা। আর সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। আজ সকালেই চুঁচুড়া থানায় অভিযুক্ত শ্যামলী পাল এবং দুখিরাম পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন   করেন মৃত যুবকের ভাই রাহুল রাম। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

সর্বশেষ আপডেট: