Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সিপিএমকে সাফ করেছি, পিসি ও ভাইপোকেও গ্যারেজ করবো; শহীদ বেদী থেকে হুঙ্কার শুভেন্দুর

Loading... রাজ্য
সিপিএমকে সাফ করেছি, পিসি ও ভাইপোকেও গ্যারেজ করবো; শহীদ বেদী থেকে হুঙ্কার শুভেন্দুর
#news #West Bengal #Suvendu Adhikari #BJP #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: শহীদ বেদীকে সামনে রেখে বলছি,  সিপিএমকে সাফ করেছি,  পিসি ও ভাইপোকে ( অভিষেক বন্দ্যোপাধ্যায়) গ্যারেজ করবো!! হুংকার দিলেন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী। ১৪ ই মার্চ নন্দীগ্রামে অধিকারী পাড়াতে মাল্যদান করতে গিয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোপ প্রকাশ করেন। মঙ্গলবার সকালে শহীদ বেদীতে গঙ্গাজল দিয়ে ধুয়ে শহীদ বেদীতে মাল্য দান করেন রাজ্যের বিরোধী দলনেতা। এছাড়াও উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক,  স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এদিন কোন আপত্তিকর ঘটনা এটাতে কেন্দ্র নিরাপত্তা বাহিনী মোতায়ন ছিল। 

{link}

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন " ক্ষমতার দম্ভ, কিছু মানুষকে চিনে রাখুন?  কিছু লোকজন ভাবে মমতা ব্যানার্জি ও তার ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। পুলিশের মতন সবাই পায়ে শুয়ে পড়েছি। মেরুদন্ড সোজা রাখার লোক এখনও রয়েছে। লড়াই আর বেশি দিন চালাতে হবে না। সময় চলে এসেছে। থেকে বড় মস্তান কেষ্ট মণ্ডল ছিল। মুখটা বোবার মতন হয়ে গেছে, ভাজা মাছ দিয়ে উল্টে খেতে জানে না"৷ তৃণমূলের থাকাকালীন মন্ত্রিত্ব কিভাবে পেয়েছিলাম তা খোলসা করে বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন " তৃণমূল কংগ্রেস আমাকে যা যা পদ দিয়েছিল,  সবকিছু ছেড়ে চলে এসেছিলাম। সাধারণ কর্মী হিসেবে। ওরা কিন্তু দয়া করে দেয়নি। বাধ্য হয়েছিল দিতে"।  আরও বলেন " ২৩ সালের নতুন করে চক্রান্ত করেছিল। সকাল থেকে ২০০ জন জিহাদি জড়ো করেছে। লজ্জা লাগা উচিত এখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করাতে হয়েছে। পূর্ব মেদিনীপুরে এসপি অমরনাথ কে বেতন দেয় ভাইপো নাকি?  আমার আপনার ট্যাক্সের টাকায় আপনারা বেতন পান। এখানে অধিকার সবার আছে। সব রাজনৈতিক দলের সব মানুষের "।

মমতা  বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হুংকার দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি বলেন " শহীদ বেদিকের সামনে দেখে বলছি। সিপিএমকে সাফ করেছি। পিসি ও ভাইপোকে গ্যারেজ করবো। আগামী বছর দেখা হবে। তখন ভাইপো ( অভিষেক ব্যানার্জি)   বাইরে থাকবে না ভেতরে ( জেলে)  থাকবে। যারা যা যা করছেন চন্দ্রগুপ্ত ডাইরিতে লেখা থাকলো। লক্ষণ শেঠে যা যা অবস্থা হয়েছে "। শহীদ বেদী ঘিরেও রীতিমতো তপ্ত হয়ে রয়েছে রাজনৈতিক আঁচ।

সর্বশেষ আপডেট: