Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় হদিস মিলল নকল তেলের কারখানার

Loading... রাজ্য
হাওড়ায়  হদিস মিলল নকল তেলের কারখানার
#Coconut Oil #Duplicate Oil Making Factory #Police #Raid #Investigation #Mahendralal #Howrah #West Bengal #India

নকল তেলের কারখানা পাওয়া গেল হাওড়ার বুকে। হাওড়া থানা এলাকার মহেন্দ্রলাল লেনে অবস্থিত কারখানা গুলির মধ্যে একটি কারখানাতে তৈরি করা হত নকল নারিকেল তেল। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ শনিবার সকালে হানা দেয় কারখানাটিতে।পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল সঙ্গে গিয়েছিলো। উদ্ধার হয় দুটি বোতল সিল করার মেশিন সহ তেল ও একাধিক বোতল।    

দুটি নামি সংস্থার নারিকেল তেল নকল করার অভিযোগ উঠে আসছে। পুলিশ যাওয়ার আগে কারখানা মালিক পলাতক হয়ে যায়, ফলে মালিককে ধরতে পারেনি পুলিশ। কারখানাতে খালি দু-একজন সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিল। পুলিশ সেখান থেকে প্রচুর পরিমানে নারকেল তেল ও বিভিন্ন নামী নারিকেল তেল প্রস্তুতকারক কোম্পানির নকল লেবেল, খালি বোতল উদ্ধার করেন। তার সাথে দুটি বোতল সিল করার মেশিনও আটক করেছে পুলিশ। সিল করে দিয়েছে কারখানাটি। আরও গভীরভাবে ব্যাপারটির তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।   


সর্বশেষ আপডেট: