Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Congress West Bengal: নজরে মৌসম বেনজির নুর! নেত্রীকে দুই আসনে প্রার্থী করতে চাইছে কংগ্রেস

Loading... রাজ্য
Congress West Bengal: নজরে মৌসম বেনজির নুর! নেত্রীকে দুই আসনে প্রার্থী করতে চাইছে কংগ্রেস
#Congress #Congress West Bengal #Bengali News #Congress News #West Bengal News #রাজনীতি #সংবাদ #মৌসম বেনজির নুর #নির্বাচন #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হারের ভয়ে কংগ্রেস তাদের একদম নির্ভরযোগ্য প্রার্থীকে নিয়ে বাজি ধরতে চায় না। তাই মৌসম বেনজির নুরকে মালদার ২টি আসনে দাঁড় করাতে চাইছে বলেই খবর। প্রদেশ এবং দিল্লির হাইকমান্ডের অনুমোদন মিললেই মালদহের সুজাপুর এবং মালতিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন প্রাক্তন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। জোড়া আসনেই প্রার্থী হতে চলেছেন তিনি। কংগ্রেস ছেড়ে তৃণমূল, তারপর ফের কংগ্রেসে প্রত্যাবর্তন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে পরপর দু’বার দলবদল। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দলের নিচুতলার কর্মীদের একাংশও বিষয়টি ভালোভাবে নেয়নি। এমন পরিস্থিতিতে মৌসমের আসন বাছাই নিয়ে শঙ্কায় জেলার কংগ্রেস শিবির।

{link}

  ঘুরেফিরে তাঁদের সেই একটাই প্রশ্ন, এই দলবদলেই কি তাঁর রাজনৈতিক ইমেজ হঠাৎ করে ঝাপসা হয়ে গিয়েছে? প্রয়াত এবিএ গনি খান চৌধুরির ভাগনি মৌসম বেনজির নুরকে নিয়ে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মালদহের কোতোয়ালি বাড়ির অন্দরেও। এমনিতেই প্রয়াত বরকত গনি খান চৌধুরির জেলা মালদহে কংগ্রেসের দুর্দিন চলছে। পাশে সিপিএম থাকলে হয়তো-বা বিধানসভা নির্বাচনে কিছু বামপন্থী ভোট ঝুলিতে ঢুকত। কিন্তু সেই সঙ্গীরও হাত ছেড়ে দিয়েছে ‘হাত’ শিবির। একলা চলতে গিয়ে প্রার্থীদের জামানত রক্ষা করতে পারবেন তো? আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহ জেলার মোট ১২টি আসনের মধ্যে কংগ্রেসের একটি আসনও ‘নিশ্চিত’ নয় বলে রাজনৈতিক মহল মনে করছে। এই শঙ্কা খোদ গনি পরিবারের সদস্যদেরও। জেলার রাজনৈতিক মহলের মতে, মৌসম নুরকে দলে টেনে তাঁর কাঁধে ভর করেই জেলায় কংগ্রেসের পালে ভোটের হাওয়া তুলতে চেয়েছিলেন গনি পরিবারের আর এক সদস্য সাংসদ ইশা খান চৌধুরি। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!!

সর্বশেষ আপডেট: