বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। বিজেপির ১০ জন কর্মী আহত ও বেশ কয়েকজন গুরুতর যখম হয়েছেন। বুধবার রামনগর-২ নং ব্লকের ও রামনগর থানার দেপালে ঘটেছে ঘটনাটি। বিজেপির অভিযোগ, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তির নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল করা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে, সেই মিছিল চলাকালীনই রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির মিছিলের উপর অতর্কিতে হামলা চালায় তৃনমূল। কয়েকজন বিজেপি কর্মীর আঘাতের ফলে মাথা ফেটে যায়। মিছিলের পরে অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃনমূল আচমকা আমাদের উপর হামলা চালায় আর পুলিশ চাটুকার মতো নিরব হয়ে সব দেখছে। আমরা এরপর সব বুঝে নেব। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। আজ কাঁথিতেই তৃনমূলেরও পদযাত্রা ও জনসভা রয়েছে কাঁথি হরিসভা হাইস্কুলে। তাদের সময় দুপুর দুটো।
কাঁথিতে বিজেপির মিছিলে হামলা, সরগরম রাজনৈতিক মহল
Loading...
রাজ্য
#Contai
#BJP
#TMC
#Politics
#merch
#Election
#Kanthi
#Ramnagar
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:
