Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অব্যহত ভোট পরবর্তী হিংসা, তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুন ক্যানিং-এ

Loading... রাজ্য
অব্যহত ভোট পরবর্তী হিংসা, তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুন ক্যানিং-এ
#news #post poll violence #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , কানিং:- গভীর রাতে তৃণমূলের বুথ সভাপতিকে এলোপাতাড়ি ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। কলকাতার হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই নেতার । এই ঘটনায় তীব্র ছড়ায় গোটা এলাকায় । নিহতের নাম নান্টু গাজী। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার ইঁটখোলা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী গাজীপাড়ায়। 

{link}

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায়  তৃণমূল জিতে যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় এলাকায় চলে বিজয় উৎসব।  এরপর রাতে এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের আঙুল আইএসএফের দিকে। ঘটনায় এলাকার তৃণমূলের বুথ সভাপতি নান্টু গাজী সহ কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যান । সেই সময় আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের  লক্ষ্য করে তেড়ে যায়।  পালাতে গিয়ে তখন নান্টু গাজী পড়ে যান । সেই সময় তাকে আইএসএফ কর্মীরা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। 


ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহীনি। আহতকে প্রথম ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসকরা কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করেন । সেখানেই  গভীর রাতে তার মৃত্যু হয় তার । এই ঘটনার পর নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: