এখনও পর্যন্ত হাওড়া আদালতের দুই আইনজীবী প্রান হারিয়েছেন মারণ ভাইরাসের আঘাতে। ৭জন আইনজীবী এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। সব দিক বিচার বিবেচনা করে বর্তমান কোভিড পরিস্থিতিতে হাওড়া আদালত আগামী ৭ই মে পর্যন্ত বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নিলেন হাওড়া আদালতের আইনজীবীরা। মঙ্গলবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। আগামীকাল বুধবার থেকেই সমস্ত কাজ বন্ধ রাখা হবে বলে এদিন জানিয়েছেন হাওড়া আদালতের ক্রিমিনাল বার অ্যাসোশিয়েশানের সভাপতি সমীর বসু রায়চৌধুরী। তিনি আরও বলেন কোর্ট খোলা থাকলেই মানুষ আসবে তার সাথে জমায়েত ঘটবে। তাই সব দিক বিচার করে এই মুহূর্তে কোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর পাশাপাশি স্যানিটাইজিং-এর ও আর্জি জানানো হয়েছে।
করোনার প্রভাব, ৭ই মে পর্যন্ত বন্ধ হাওড়া কোর্ট
Loading...
রাজ্য
#Corona
#Covid-19
#Howrah court
#Howrah Court closed
#news
#Covid update
#Covid situation in India
#news
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:
