Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার মন্দিরতলায় কালী পুজোর ভাসানে যুগলকে মারধর, শ্লীতলাহানির শিকার তরুণী

Loading... রাজ্য
হাওড়ার মন্দিরতলায় কালী পুজোর ভাসানে যুগলকে মারধর, শ্লীতলাহানির শিকার তরুণী
#news #Howrah #West Bengal #Kali Puja #molestation #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবা রাতে নবান্ন সংলগ্ন মন্দিরতলা এলাকার কাছে কালী পুজোর ভাসানের সময় মদ্যপ অবস্থায় যুগলকে মারধর। শ্লীলতাহানির শিকার তরুণী। মদ্যপ অবস্থায় একটি ক্লাবের ছেলেরা ওই যুগল কে বিপুল মারধর করে বলে অভিযোগ। এমনকি টাকা ও মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। ইতিমধ্যেই আক্রান্ত তরুণী শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি।

{link}
স্থানীয় সূত্রে খবর, হাওড়া শিবপুরের বাসিন্দা এক তরুণী গতকাল রাতে তার বন্ধুর সাথে বাইকে চেপে ওষুধ কিনতে বেরিয়েছিলেন। রাত প্রায় সাড়ে দশটার সময় মালিবাগান এলাকার কালী ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়েছিলেন একটি ক্লাবের সদস্যরা। ওই যুগল পাশ কাটিয়ে যেতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ মদ্যপ অবস্থায়  ক্লাবের ছেলেরা মারধর শুরু করে দুজনকেই। শ্লীলতাহানি করা হয় তরুণীর। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। নবান্নের কাছেই এই ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ সিভিক পুলিশ থাকলেও কোনো সাহায্য করতে এগিয়ে আসেননি তারা। ঘটনায় অজয় ও বিজয় নামে দুজনের নাম উঠে আসছে অভিযুক্তদের তালিকায়। তাদের নামে অভিযোগ দায়ের হয়েছে। মন্দিরতলার মতো উন্নত ও জনবহুল স্থানে এহেন ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। কারন শিবপুর থানায় অভিযোগ দায়ের করার পর দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী করেছেন ওই যুগল ও পরিবারের সদস্যরা।

সর্বশেষ আপডেট: