Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৫

Loading... রাজ্য
১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৫
#Ambulance #Accident #National Highway 16 #News #West Bengal #Howrah #India

১৬ নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবারে হাওড়ায় ঘটে ঘটনাটি। হাওড়া থেকে ধুলাগোড় যাচ্ছিল বেসরকারি সংস্থার ওই অ্যাম্বুলেন্সটি। যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি জালান কমপ্লেক্সের কাছে ডিভাইডারে ধাক্কা মারে। এবং তার সাথে সাথেই উল্টে যায় গাড়িটি। চালক ছাড়াও গাড়িটিতে আরো চারজন আরোহী ছিলেন। তাঁদের প্রত্যেকেই আহত হন, যার মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। বর্তমানে যানবানবন চলাচল সম্পূর্নরূপে স্বাভাবিক। 

সর্বশেষ আপডেট: