Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

করোনা সম্পর্কিত সচেতনতা ফেরাতে শহরে কোভিড কেয়ার নেটওয়ার্কের বিশেষ ট্রাম

Loading... রাজ্য
করোনা সম্পর্কিত সচেতনতা ফেরাতে শহরে কোভিড কেয়ার নেটওয়ার্কের বিশেষ ট্রাম
#Covid-19 #Corona Virus #Covid Awareness Campaigns #Fight against Covid #Kolkata #West Bengal #India

আনলক পর্ব শুরু হওয়া থেকেই মানুষ ফের আবার ফিরে পেয়েছে জীবনের ছন্দ, কিন্তু সেই ছন্দ ফিরে পেয়েই মানুষ কয়েক মাস আগে কাটিয়ে আসা ভয়ঙ্কর ভাইরাস করোনার সাথে লড়াইয়ের কথা নিতান্তই অবহেলার সাথে নিয়ে বসেছে। একটু ধরপাকড়ের বাইরে জেতেই মানুষ এড়াতে শুরু করেছে করোনার সমস্ত বিধিনিষেধ ও সতকর্তাগুলি। করোনা কিন্তু চলে যায়নি, কিংবা শেষ হয়ে যায়নি তার বিরুদ্ধে বাঁচার লড়াই। তাই মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা ফিরিয়ে আনতে কলকাতায় বিশেষ পদক্ষেপ নিল কোভিড কেয়ার নেটওয়ার্ক। এই উদ্যোগে বৃহস্পতিবার একটি পুরো ট্রাম ভাড়া করে তাকে সুসজ্জিত করে নিয়ে মানুষকে সচেতন করার প্রক্রিয়ার কাজ শুরু করল তারা। এই ট্রামটি পুরোপুরি ভাবে সাজানো হয়েছে স্যানিটাইজার, মাস্ক এই জাতীয় জিনিস ও তার মডেল দিয়ে। কোভিড কেযার নেটওয়ার্কের উদ্যোক্তা পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন বৃহস্পতিবার তারা ধর্মতলা থেকে একটি ট্রাম পুরোপুরি ভাবে বুক করেছেন। এই ট্রামটি ধর্মতলা থেকে শ্যামবাজার হয়ে গড়িয়াহাট পর্যন্ত যাবে। যার মূল উদ্দেশ্য করোনা নিয়ে সাধারন মানুষকে সচেতন করা। প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে যেন মাস্ক  পরিধান করেন, কেউ যেন মাস্ক কানে, গলায় ঝুলিয়ে না রাখে তার উপযুক্ত ব্যবহার করে সেই দিকটাই তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই সময় অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে, ব্যাবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রামে করে তারা ঘুরবেন শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে এবং যে সমস্ত মানুষের মুখে মাস্ক দেখা যাবে না, তাদের হাতে মাস্ক তুলে  দেওয়া হবে এমনটাই জানিয়েছেন পার্থ বাবু।  মানুষ যখন নিজে থেকে সতর্ক ও সচেতন হবে তখন এই করোনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে বলে জনতার উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে । 

এই উদ্যোগের পিছনে আরো একটি কারণ এখনও পর্যন্ত সঠিক ভাবে কোন কোভ্যাকসিন এসে পৌঁছায়নি শহর ও দেশের মানুষের কাছে, তাই মানুষের সচেতনতাই এখন মানুষের বাঁচার মূল ঔষধ। এখন এই পদক্ষেপ মানুষের মধ্যে কতোটা সচেতনতা ফিরিয়ে আনতে সক্ষম হয় তাই দেখার বিষয়। 

সর্বশেষ আপডেট: