শুক্রবার কোভিড ভ্যাকসিন নিলেন হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল। বর্তমান কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যাবহার করতে ও নিয়মিতভাবে হাত স্যানিটাইজ করতে হবে বলে হাওড়াবাসীকে বার্তাও দিলেন তিনি। এর পাশাপাশি এ কথাও তিনি জানিয়েছেন যে, কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেই আমাদের সব ভুলে গেলে চলবে না।
উল্লেখ্য বিষয় বেশ কিছুদিন আগে থেকেই রাজ্য সহ গোটা দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। সেহেতু প্রথমে নিয়ম অনুযাই ভ্যাকসিন দেওয়া হয়েছে সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের। তাদের পরে এইবার ভ্যাকসিন দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের। গতকাল থেকেই রাজ্যে পুলিশ কর্মীদের ভ্যাকসিন প্রদান পর্ব শুরু হয়েছে। বাস্তবিক ভাবেই প্রথম দিকে মানুষের মনে এই ভ্যাকসিন নিয়ে ভরসার অভাব ছিল। কিন্তু এই কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন নিতে দেখে বাস্তবিক ভাবেই মনে সাহস পাবে সাধারন মানুষ।
