Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

করোনাকে হারিয়ে সুস্থ দিলীপ

Loading... রাজ্য
#Dilip Ghosh #BJP #West Bengal #Durga Puja #kolkata #howrah #west bengal #bangladesh #india #durga puja #sheffield ttimes #durga puja 2020 #food #covid19 #independence #freedom fighter #news #media #religion #district

তিনি আবার প্রমাণ করলেন যত বড়োই বিপদ আসুক তিনি লড়ে জিততে জানেন ।করোনাকে হারিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

 করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন . মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। বিজেপি সাংসদ জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। জ্বর-কাশি ছিল তাঁর। রাতেই তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জানা যায়, মারণ করোনা থাবা বসিয়েছে বিজেপি সাংসদের শরীরে। শুরু হয় চিকিৎসা।

ধীরে ধীরে উন্নতি হয় দিলীপ ঘোষের শারীরিক অবস্থার।চিকিৎসকরা জানান তাঁকে পারাসিটামল দিতে হয়েনি , কিছু রক্তের পরীক্ষা করা হয়, যার সমস্ত রিপোর্ট খুবই ভালো। এরপরই চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ। করোনা জয়ের পর সাংসদ দিলীপ ঘোষ বলেন, “আমি সেভাবে অসুস্থ হইনি। প্রথম দিকে সামান্য কাশি আর জ্বর ছিল। বাড়িতেই ছিলাম। পরে জ্বর বাড়তেই চিকিৎসকের পরামর্শ নিই। হাসপাতালে ভর্তি হই। দিলীপবাবু জানিয়েছেন, বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। কোনওরকম সমস্যা নেই। আপাতত বাড়িতে থেকে বিশ্রাম নেবেন। তাতেই আরও সুস্থ হয়ে উঠবেন। এদিন চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ। রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দিয়েছেন।

সর্বশেষ আপডেট: