Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গুলি করে খুনের চেষ্টা, গুরুতর আহত যুবক

Loading... রাজ্য
গুলি করে খুনের চেষ্টা, গুরুতর আহত যুবক
#Crime #Attempt To Murder #Bishal Mahato #Ghusuri #Howrah #Police #Investigation #West Bengal #India

হাওড়া ঘুসুড়ি তে চলল গুলি। গুরুতরভাবে আহত বিশাল মাহাতো। শুক্রবার সকালে ঘটে ঘটনাটি। স্থানীয় সুত্রে জানা গেছে যে একটি বাইকে করে আসে, কিছুক্ষণ বসে কথা বলে তারপরই গুলির আওয়াজ শোনা যায়, এলাকার লোকেরা ছুটে আসে কিন্তু ততক্ষণে খুনি ওখান থেকে বেরিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ছুটে আসে এলাকাতে, এরপর তারা বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করেন। পুলিশ ব্যপারটি খতিয়ে দেখছেন। 


 হাওড়া ঘুসুড়ির স্থায়ী বাসিন্দা হলেন বিশাল মাহাতো। বয়স সবে মাত্র ২৫ বছর। আজ থেকে  বেশ কয়েক বছর আগে দুর্গাপূজার সময় বিশালের বাবা বিজয় মাহাতো কে গুলি করে হত্যা করা হয়েছিল। বাবার খুনের ঘটনায় সাক্ষী ছিল বিশাল।পুলিশের অনুমান বাবার খুনের সাক্ষী যেহেতু বিশাল নিজে তাই তাকেও মেরে ফেলার চেষ্টা করছে তারা। তবে যারা গুলি চালিয়েছিল তাদের একজনকেও ধরা সম্ভব হয়নি এখনো। স্থানীয়দের দাবি তারাও তাদেরকে চেনে না এবং ভালো করে মুখও দেখতে পাননি। ওনারা ওইখানে পৌঁছানোর আগেই খুনিরা পালিয়ে যায়।  


খুনের চেষ্টা নাকি লুকিয়ে রয়েছে অন্য রহস্য। বাবার খুনের সাক্ষী ছিল বিশাল মাহাতো। আজও কি সেই কারনেই তারও রয়েছে প্রাণের ঝুঁকি। একেতো চোখের সামনে বাবার মৃত্যু, তার ওপরে নিজের প্রাণ নিয়ে নেই কোন ঠিক ঠিকানা। এখন হাসপাতালে মৃত্যুর সাথে খেলছে তিনি। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছেন। কে বা কারা চালিয়েছে গুলি? কি এমন শত্রুতা রয়েছে তাদের যে বিশালকে প্রানে মারতে চায়?  

 
 

সর্বশেষ আপডেট: