Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জমি সংক্রান্ত বিবাদের জেরে বোমাবাজি বাঁকড়ায়, আহত শিশু

Loading... রাজ্য
জমি সংক্রান্ত বিবাদের জেরে বোমাবাজি বাঁকড়ায়, আহত শিশু
#Crime #Bombing #Property #Injured #Criminal #Bankra #News #Attack #Fight #Crime News #West Bengal #India

ফের অপরাধের শিরোনামে প্রকাশ্যে বাঁকড়ার নাম। জমি সংক্রান্ত বিবাদের জেরে বোমাবাজি বাঁকড়ায়। বোমার আঘাতে আহত একটি শিশু। তবে তার আঘাত গুরুতর নয় এবং ঘটনার পরে তাকে মেডিকেল ট্রিটমেন্ট ও দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযাই বুধবার সকালে জমিজমা নিয়ে বাঁকড়ার স্থানীয় এলাকায় দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। তার জেরেই বোমাবাজি হয় বলেই মতামত স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছায় পুলিশ বাহিনী। বোমাবাজির জেরে কিছুক্ষন  বন্ধ থাকে হাওড়া-আমতা রোডে যান চলাচল । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে আবার পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ও যান চলাচল শুরু হয়। এই ঘটনার জেরে এলাকায় এখনও বিপুল উত্তেজনা রয়েছে এলাকাবাসীর মধ্যে। ডোমজুড় থানা এবং বাঁকড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তদন্ত শুরু হয়েছে। 

সর্বশেষ আপডেট: