Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নৃশংস শিশু হত্যার প্রতিবাদে প্রবল বিক্ষোভ জোড়াবাগানে

Loading... রাজ্য
নৃশংস শিশু হত্যার প্রতিবাদে প্রবল বিক্ষোভ জোড়াবাগানে
#Crime #Murder #Child Murder #Missing Girl #Police #Investigation #Investigation #Protest #Sobhabazar #Jorabagan #Kolkata #West Bengal #India

শুধুই হত্যা নাকি রয়েছে অন্য কোন গোপন রহস্য? শোভাবাজার থেকে জোড়াবাগানে মামার বাড়িতে ঘুরতে এসে বুধবার রাতে নিখোঁজ হয়ে যায় ৮ বছরের বালিকা। পরিবারের তরফ থেকে জোড়াবাগান থানায় মিসিং ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার একটি বহুতল বাড়িতে বালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহটি  দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশী সূত্রে অনুমান ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বালিকাকে। ঘটনার অতিরিক্ত দায়িত্ব নিয়েছে লালবাজারের পম সাইড শাখার গোয়েন্দারা। ব্যাপারটি খতিয়ে দেখছে গয়েন্দা দপ্তর। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।   

সোমবার জোড়াবাগানে মামারবাড়িতে বেড়াতে এসেছিল ন’বছরের এই ছোট্ট মেয়েটি। বুধবার সেখানেই রাস্তায় খেলার সময় হঠাৎই উধাও হয়ে যায়। মেয়েকে বাড়ি ফিরতে না দেখে চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকজন। শুরু করেন তল্লাশি। কোথাও খুঝে না পাওয়া যাওয়ায় পরিবারের লোকজন থানায় যান মিসিং ডাইরি লেখাতে। কিন্তু থানায় গেলে পুলিশ তাদের জানায় ২৪ ঘণ্টার আগে কিছু করা সম্ভব নয়। বুধবার রাতভর ওই শিশুর খোঁজে ছুটে বেড়ায় বাড়ির লোকজন। ঠিক পরের দিন সকালে বৃহস্পতিবার মামারবাড়ির পাশের বহুতল বাড়ি থেকে উদ্ধার হয় তার গলা কাটা দেহ। গলার নলি কাটা, পরণে কোনও পোশাক নেই। পাওয়া গেছে চারটি ভাঙা দাঁত ও একমুঠো চুল। মৃতদেহ পাওয়ার পর এলাকাবাসী সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার দিন সকালে এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে কলকাতা পুলিশ ।এদিন বেলার সময় জোড়াবাগান এলাকায় উপস্থিত হয়েছেন তৃণমূল বিধায়ক ডক্টর শশী পাঁজা।তিনি জানিয়েছেন একজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কিন্তু পরিস্থিতি জোড়াবাগান এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষ চাইছে দোষী বা আসামিকে তাদের হাতে তুলে দেওয়া হোক। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয় স্থানীয় এলাকাবাসীর দাবি অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও অবিলম্বে পুলিশকে সেই অপরাধীকে এলাকাবাসীর হাতে তুলে দিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখায় বৈষ্ণব সেট স্ট্রিটের বাসিন্দারা। তবে ঘটনার আগের দিন রাতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ দেখা যায় জোড়াবাগানে। বিজেপির দাবি তৃণমূলের লোকজন এই কাজ করেছে। তবে তার কোন সঠিক প্রমাণ এখনো মেলেনি। এলাকাতে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এক রত্তি ওই মেয়ের এমন ভয়াবহ নৃশংস পরিণতিতে শিউরে উঠেছে গোটা রাজ্য। পুলিশ, ফরেন্সিক টিম সকলেই নিজেদের মতো করে তদন্ত শুরু করে। সেভাবে জোরাল কোনও সূত্র মেলেনি। এরপরই ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেয় কলকাতা পুলিশ। এখন দেখার বিষয় তদন্তের শেষ কোথায়ে গিয়ে দাঁড়ায়। আজকের দিনে যেখানে প্রতিটা মানুষ সচেতন সেখানে এখনো শিশু হত্যা, ধর্ষণের মতো ঘটনার প্রতিনিয়ত সাক্ষী হচ্ছি আমরা। বিজ্ঞান এত এগিয়ে তা সত্তেও কেন শুনতে বা দেখতে  হচ্ছে বারংবার শিশু হত্যার মতো জঘন্য খবর।এই ফুলের মতো শিশুটির হত্যাকারী যাতে দ্রুত পুলিশের হাতে ধরা পরে এবং শাস্তি পায় তারই প্রার্থনা আমরা করি। রাজনৈতিক দন্দ হোক বা অন্য কিছু তার দ্বায় কি এই নির্মম হত্যা হতে পারে? কি হবে পরিণতি?   

    

সর্বশেষ আপডেট: