Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kultali : পুকুরে কুমির, আতঙ্কে গ্রামবাসী

Loading... রাজ্য
Kultali : পুকুরে কুমির, আতঙ্কে গ্রামবাসী
#News #Breaking News #Sundarbans #Kultali #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সুন্দরবন (Sundarbans) মানেই মানুষের বাস বাঘ ও কুমিরের সঙ্গে। লোকালয়ে কুমির ঢোকায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। বনদফতরের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে জাল বন্দি করেন। মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) কুলতলির (Kultali) ময়রাচক গ্রামে কুমির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

{link}

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি দিলীপ দলুই এর পুকুরে একটি কুমির নামতে দেখেন। এলাকাবাসীরা এর পর কুমিরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজনেরা। খবর দেওয়া হয় বন দফতর। কুমিরটিকে ধরার জন্য টুলু পাম্পের মাধ্যমে পুকুরের সমস্ত জলসেচের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার পুকুরের জলস্তর কমে গেলে এলাকাবাসীরা দেখতে পান প্রায় সাড়ে পাঁচ ফুটের একটি কুমির।

{link}

এরপর বন দফতরের পক্ষ থেকে পুকুরটির চারদিক ঘিরে ফেলা হয় এবং প্রায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে ধরতে সক্ষম হয় বনদফতরের কর্মীরা। এ বিষয়ে পিয়ালী বিট অফিসার আবু জাফর মোল্লা তিনি জানান, গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পুকুরে কুমির নামতে দেখে এলাকার মানুষজনেরা এর পর খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা এবং পুকুরের জল কমিয়ে  কুমির থেকে ধরে ফেলা হয়।

সর্বশেষ আপডেট: