আলকাতরায় চারটি নিষ্পাপ শাবককে চুবিয়ে হত্যা করল এক ব্যাক্তি। ঘটনাটি দুর্গাপুরের আর আই পি প্লট শিল্পতালুক অঞ্চলে ঘটেছে। স্থানীয়দের অভিযোগ এক নিরাপত্তা এজেন্সির রক্ষী আশীষ ব্যানার্জীর বিরুদ্ধে। স্থানীয়রা পুলিশকে খবর দিতে ঘটনা স্থলে পুলিশ এসে উপস্থিত হন। ওই রক্ষীকে পুলিশ গ্রেফতারও করেছে। পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছে।
গতকাল দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর জুড়ে । গতকাল ছুটির দিন থাকায় এই শিল্পতালুকে জনসমাগম কম থাকার সুযোগে এই নারকীয় ঘটনা ঘটায় বলে অভিযোগ । আজ সকালে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় । সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুস্মিতা সেনগুপ্ত । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যাতে অভিযুক্তকে চিহ্নিত করা গেছে । একটি শাবককে উদ্ধার করেছে অন্য নিরাপত্তারক্ষীরা । আজ আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেছে পশুপ্রেমী সংগঠনটি । উপযুক্ত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক অর্ঘ্যপ্রসুন কাজি ।
৪টি নিষ্পাপ শাবক কি ক্ষতি করতে পারে যার জন্য তাদের এমন শাস্তি পেতে হল? আহত শাবকটি সুস্থ হয়ে উঠুক তারাতারি এবং খুনির শাস্তি হোক। প্রশাসন যথেষ্ট ব্যাবস্থা গ্রহন করেছে ইতিমধ্যে।
.jpeg)
